- - -

বাগেরহাটে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় সিভিল সার্জনের পদত্যাগের দাবিতে ঝাড়ু ও জুতা মিছিল

Print News

বাগেরহাটে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় সিভিল সার্জনের পদত্যাগের দাবিতে ঝাড়ু ও জুতা মিছিল

 

বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় বাগেরহাটের সিভিল সার্জনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজাউদ্দিন মোল্লা সুজনের নেতৃত্বে বাগেরহাটবাসীর ব্যানারে শহরের নূর মসজিদ মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।মিছিলে অনেককে ঝাড়ু নিয়ে অংশগ্রহণ করতে দেখা যায়। এ সময় সিভিল সার্জনের পদত্যাগ ও বিচারের দাবিতে নানা স্লোগান দেন বিক্ষুব্ধ জনতা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে পথসভার মাধ্যমে মিছিলটি শেষ হয়।পথসভায় সুজাউদ্দিন মোল্লা সুজন বলেন, সিভিল সার্জনকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। না হলে রোববার সকালে সিভিল সার্জন অফিস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন তিনি।প্রসঙ্গত, বৃহস্পতিবার বেলা ১১টায় বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয়ে জরায়ুমুখে ক্যান্সার সৃষ্টিকারী হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (এইচপিভি) প্রতিরোধী টিকা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসানের উপস্থিতিতে বক্তব্যের শেষে জয় বাংলা স্লোগান দেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. মো. জালাল উদ্দিন আহম্মেদ। বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa