- - -

বাকসার নয়াবস্তিতে হাতির হামলায় কিশোরীর মৃত্যু 

Print News

বাকসার নয়াবস্তিতে হাতির হামলায় কিশোরীর মৃত্যু

 

আসামরাজ্যের বাকসা জেলার নয়াবস্তি এলাকায় বন্য হাতির হামলায় এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার (১৮ জানুয়ারি ) ভোর বেলায়। প্রতিদিনের মতোই সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিল কিশোরীটি। সেই সময় হঠাৎ লোকালয়ে ঢুকে পড়া একটি বন্য হাতি তাকে আক্রমণ করে। নিহত কিশোরীর নাম সুলেখা বর্মন (১৩)। প্রত্যক্ষদর্শীদের মতে, হাতির আক্রমণে গুরুতরভাবে আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সুলেখা। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর গোটা এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa