- - -

বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ চট্টগ্রাম জেলার উদ্যোগে পবিত্র খতমে কোরআন, দোয়া মাহফিল, স্মরণ সভা ও বিজ্ঞান সেমিনার অনুষ্ঠিত

Print News

বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ চট্টগ্রাম জেলার উদ্যোগে
পবিত্র খতমে কোরআন, দোয়া মাহফিল, স্মরণ সভা ও বিজ্ঞান সেমিনার অনুষ্ঠিত

গত ২৮ নভেম্বর শুক্রবার বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ চট্টগ্রাম জেলার উদ্যোগে কেন্দ্রীয় উপদেষ্টা ও সাবেক সভাপতি অধ্যক্ষ ডা. আবদুল করিম স্যারের সুস্থতা ও কেন্দ্রীয় প্রধান পৃষ্টপোষক মরহুম ডা. সাওকাত আলী ভূঁইয়া’র আত্মার মাগফিরাতের জন্য পবিত্র খতমে কোরআন, দোয়া মাহফিল, স্মরণ সভা ও বিজ্ঞান সেমিনার জেলা সভাপতি অধ্যাপক ডা. দেবব্রত ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

জেলা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব প্রভাষক ডা. মোহাম্মদ এনামুল হক এনামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাহোপ কেন্দ্রীয় সহসভাপতি ডা. মৃদুল কান্তি দে। পবিত্র খতমে কোরআন, মিলাদ শেষে মাহফিলে দোয়া পরিচালনা করেন জামেয়া আহমদিয়া সুন্নয়া আলিয়ার শিক্ষক হযরত মাওলানা হাফেজ দীদারে মোস্তফা (ম.জি.আ.)। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মহাসচিব ডা. অঞ্জন কুমার দাশ।

বিশেষ অতিথি বি এইচ এম এ চট্টগ্রাম জেলা সভাপতি এড. ডা. ছমি উদ্দিন, কেন্দ্রীয় নেতা ডা. এস এম ছালেহ জাহাঙ্গীর, ডা. সাধন চন্দ্র পাল, ডা. এস এম রবিউল হোসাইন, ডা. সাকিনা আকতার লাকি, ডা. সুজিত কুমার পাল, ডা. মোহাম্মদ মহসীন, ডা. এম এ ফজল প্রমুখ।

সেমিনারে ডা. সুযশ বড়ুয়ার উপস্থাপিত প্রবন্ধের উপর আলোচনায় অংশ নেন অধ্যক্ষ ডা. পিসি সাহা, ডা. অহিদ মোহাম্মদ আবদুল্লাহ, ডা. শহীদ হোসেন মোরশেদ, ডা. বিমল কান্তি মজুমদার, ডা. শিপ্রা প্রভা মহাজন, ডা. অমিতা দেবী, ডা. আবদুর রহিম, ডা. আবদুল্লাহ আল মারুফ, ডা. কামরুল হাসান, ডা. আরিফুল ইসলাম, ডা. এমএম ফয়েজ উল্লাহ আলফারুক, ডা. সায়মাতুল জান্নাত, ডা. জেসী প্রমুখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa