- - -

বাংলাদেশ বৌদ্ধ সেবাসদন উন্নয়ন কল্পে ডাঃ রাসবিহারী চৌধুরী ফাউন্ডেশনের দায়িত্ব গ্রহণ

Print News

স্বপ্নবাজ তারুণ্যের স্বীকারোক্তি

বাংলাদেশ বৌদ্ধ সেবাসদন উন্নয়ন কল্পে
ডাঃ রাসবিহারী চৌধুরী ফাউন্ডেশনের দায়িত্ব গ্রহণ

 

“জীবনের সার্থকতা জন্মের আনন্দে নয় কর্মের মহিমায়! ” জীবনের কর্মগুলো বীজের মতো।ছাপ তৈরী হলে অঙ্কুরোধগম হয়। বীজ অঙ্কুরটিও মাটির ছাপে নূতন স্বপ্ন নিয়ে জেগে ওঠে । সেই সময়ের কর্মবীজ এখন ফলবতী বৃক্ষ। বলছি, ডাঃ রাসবিহারী নামক সত্তা সার্বজনীন কর্মবীজ তথা কর্মবীরের কথা। ত্রিশ, পঞ্চাশের দশক থেকে সত্তরের দশক পর্যন্ত মহান ভিক্ষু সংঘের বিনামূল্যে চিকিৎসা সেবা কর্ম আজ কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। তিনি তৎকালীন বাংলাদেশ বৌদ্ধ সেবাসদন এর অধ্যক্ষ তথা বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাধারণ সম্পাদক পন্ডিত প্রজ্ঞানন্দ মহাস্থবিরের, অষ্টম সংঘরাজ শীলালঙ্কার মহাস্থবিরের চিকিৎসক।
এমনই ত্যাগী পুরুষ বৌদ্ধ সেবাসদনের ১৯৭৫ সালে অষ্টবিংশতী বুদ্ধ মেলা কমিটির সহ- সভাপতি দায়িত্ব পালন করে নেতৃত্ব দিতেন বোয়ালখালী বৈদ্যপাড়া থেকে এসে। ১৯৮৫ সালে তিনি প্রয়াত হন।
তাঁর জীবন কর্ম ও স্মৃতি অমলিন স্মরণ করার জন্য সুযোগ্য সন্তান বাবার নামে ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।
ডাঃ রাসবিহারী চৌধুরী ফাউন্ডেশন বিগত করোনাকালীন সময় থেকে এখনো বৌদ্ধ সেবাসদন এর পাশে আবদ্ধ। আমাদের অনিঃশ্বেষ কৃতজ্ঞতা।
আজ ২০ আগস্ট, বৃহস্পতিবার ফাউন্ডেশনের কর্ণধার ও বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব বাবু সুমিত চৌধুরী বাংলাদেশ বৌদ্ধ সেবাসদন এর বিশাল মাঠে পার্কিং টাইলস করণে পাঁচ লক্ষ টাকা বাজেট বাস্তবায়নে সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন এবং দ্রুত কাজ বাস্তবায়নে সম্পূর্ণ শ্রদ্ধাদান প্রদান করেন। সকলে এ সময় সাধুবাদ জানাই এবং বাংলাদেশ বৌদ্ধ সেবাসদন পরিচালনা পরিষদ নগদ গ্রহণ করেন। এমন মহৎ উদ্যোগের প্রতি পরিষদের পক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক ও বাবু সুমিত চৌধুরীর সহ- ধর্মীনি অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংক কর্মকর্তা শোভা বড়ুয়া।
বাংলাদেশ বৌদ্ধ সেবাসদন পরিচালনা পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী উপদেষ্টা অধ্যাপক অরূপ বড়ুয়া, মহাসচিব লিটন কান্তি বড়ুয়া, ভাইসা চেয়ারম্যান সরিৎ চৌধুরী, ভাইস চেয়ারম্যান অশোক বড়ুয়া বাবু, যুগ্ম মহাসচিব শিপলু বড়ুয়া ।
উপস্থিত সকলে দাতার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa