- - -

বাংলাদেশের সংখ্যালঘুদের বাঁচাতে এবার ঢাকা যাচ্ছেন বিদেশ সচিব 

Print News

বাংলাদেশের সংখ্যালঘুদের বাঁচাতে এবার ঢাকা যাচ্ছেন বিদেশ সচিব

 

বাংলাদেশে থামছে না হিন্দু নিপীড়ন। দিন দিন চরমে উঠেছে অত‍্যাচার। আপাতত আরও এক মাস জেলেই থাকতে হবে হিন্দু সন্ন‍্যাসী চিন্ময় প্রভুকে। যত দিন যাচ্ছে আরও জোরালো হচ্ছে তাঁর মুক্তির দাবি। প্রতিবাদের ঢেউ উঠেছে ভারতে। সংখ‍্যালঘু হিন্দুদের উপর অত‍্যাচার নিয়ে সংঘাত বাড়ছে ভারত ও বাংলাদেশের মধ‍্যে। এর মাঝেই ঢাকায় তলব করা হয় ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় বর্মাকে। এই পরিস্থিতিতে ঢাকায় যাচ্ছেন বিক্রম মিশ্রি। সংখ‍্যালঘুদের বাঁচাতেই কি এই পদক্ষেপ নয়াদিল্লির ? এই মুহূর্তে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে ভারত, ব্রিটেনের মতো দেশ। চিন্ময়ের পরেও গ্রেফতার করা হয়েছে একাধিক সন্ন‍্যাসীকে। পরিস্থিতি এতটাই গুরুতর যে ভারতীয় হিন্দু জানলেই তাঁদের উপর বেড়ে যাচ্ছে অত‍্যাচার। বিপন্ন গণতান্ত্রিক কাঠামো। এর মাঝেই হিন্দু নির্যাতনের প্রতিবাদে গিয়ে হামলার অভিযোগ ওঠে ত্রিপুরার আগরতলার বাংলাদেশি ডেপুটি হাইকমিশনে। ভারতের উপর চাপ বাড়াতে মঙ্গলবার (৩ ডিসেম্বর ) বিদেশমন্ত্রকে ঢাক পড়ে প্রণয় বর্মার। এই আবহে আজ (৪ ডিসেম্বর ) জানা গেল আগামী ১০ ডিসেম্বর ঢাকায় যেতে পারেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa