- - -

বাংলাদেশিদের ঘর দেব না, হিন্দু খুনে কঠোর পদক্ষেপ মালদহের হোটেল মালিকদের 

Print News

বাংলাদেশিদের ঘর দেব না, হিন্দু খুনে কঠোর পদক্ষেপ মালদহের হোটেল মালিকদের

 

বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা বন্ধ। পশ্চিমবঙ্গের মালদহের হোটেলের দরজা ও বন্ধ। আগে ইস্যু হওয়া পাসপোর্ট। ভিসার মেয়াদ থাকলেও মালদহ জেলায় বাংলাদেশি নাগরিকদের মিলবেনা হোটেল পরিষেবা। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু নিধনের প্রতিবাদেই মালদহ শহরের হোটেল মালিকদের এই সিদ্ধান্ত। শহরের সমস্ত হোটেল মালিক ঐক্যমতের ভিত্তিতে তাঁদের সংগঠনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা জানান, হিন্দু সম্প্রদায়ের মানুষদের উপর বাংলাদেশে অত্যাচার চলছে। হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। তার প্রতিবাদেই মালদহ হোটেল ব্যবসায়ীদের সিদ্ধান্ত, বাংলাদেশি নাগরিককে হোটেলের রুম দেওয়া হবে না। বাংলাদেশে এখন অগ্নিগর্ভ পরিস্থিতি। ভারতীয় সীমান্ত গ্রামের মানুষ আতংকিত। সীমান্ত বিএসএফের নজরদারি বাড়ানো হয়েছে। তাও বিভিন্ন মহল থেকে সীমান্তে অশান্তির আশংকা করা হচ্ছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ) মালদহ জেলা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন সম্পাদক তথা জেলা বণিক সভার সদস্য কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, ” আমাদেরকে সরকারি বা বেসরকারিভাবে কেউ কিছু জানাননি। আমরা পরিস্থিতি অনুধাবন করে নিজেদের নিরাপত্তার স্বার্থে এবং বাংলাদেশের নৃশংসতার প্রতিবাদে এমন সিদ্ধান্তের কথা সংগঠনের সদস্যদের জানিয়েছি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa