- - -

বাঁকুড়ায় হাতির তান্ডবে বৃদ্ধের মৃত্যু 

Print News

বাঁকুড়ায় হাতির তান্ডবে বৃদ্ধের মৃত্যু

 

পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় হাতির তান্ডব। এনিয়ে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় স্থানীয় লোকজনের মধ্যে। এর মধ্যেই এক বৃদ্ধকে শূঁড়ে তুলে আছাড় মারল একটি ক্ষিপ্ত হাতি। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিজয় কোলের (৫৬)। ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। মৃত ও আহতদের বাড়ি জয়পুর ব্লকের রাউৎখন্ড গ্রামে। এনিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে খবর, বুধবার, (৪ মার্চ ) সকালের দিকে মাঠ থেকে আলু তুলতে গিয়েছিলেন বিজয় এবং তাঁর সঙ্গীরা। হাতির হুড়োহুড়ির সময়েই রাস্তায় সামনে পড়ে যান বিজয় ও সঙ্গীরা। হাতিটি আচমকা তাঁকে শুঁড়ে পেঁছিয়ে তুলে মাটিতে আছাড় মারে। এসময় ৩ জন আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার খবর পেয়ে বনকর্মী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa