- - -

বহিরাগতদের নিয়ে শঙ্কায় সুপ্রিম পার্টির চেয়ারম্যান সাইফুদ্দিন

Print News

বহিরাগতদের নিয়ে শঙ্কায় সুপ্রিম পার্টির চেয়ারম্যান সাইফুদ্দিন

 

ফটিকছড়িতে বহিরাগতদের আনাগোনা দেখা দিয়েছে বলে শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী।
তিনি বলেন, ইতিমধ্যে ফটিকছড়িতে সুপ্রিম পার্টির নেতাকর্মীদের ভয়ভীতি, হুমকী ও হামলা চালানো হয়েছে। এ নিয়ে আমি শঙ্কায় আছি, প্রশাসন কার্যকরী পদক্ষেপ না নিলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে না।
শনিবার সকালে ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফের বাস ভবনে সাংবাদিক সম্মেলনে চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে একতারা প্রতীকের প্রার্থী সাইফুদ্দিন মাইজভান্ডারী সুষ্ঠু নির্বাচন নিয়ে নিজের শঙ্কার কথা জানান।
এ সময় তিনি আরো বলেন, ফটিকছড়ির বাগান বাজার, দাঁতমারা, নারায়ণহাট, ফটিকছড়ি পৌরসভা, ভূজপুর, পাইন্দং, নাজিরহাট পৌরসভা, জাফত নগর সহ নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়নে ভোট কারচুপি, বহিরাগতদের কেন্দ্র দখলের অপচেষ্টা চালানো হতে পারে এবং সুপ্রিম পার্টির নেতাকর্মীদের হয়রানি, ভয়-ভীতি প্রদর্শন, হামলার ঘটনা ঘটেছে। প্রশাসনকে জানিয়েছি, তবে সঠিক প্রতিকার পাইনি।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa