
বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মির্জা আবু মনসুরের ইন্তিকালে ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের শোক প্রকাশ
চট্টগ্রাম ফটিকছড়ি নানুপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী মির্জা বাড়ির কৃতি সন্তান ৭০ এর নির্বাচনের পার্লামেন্ট মেম্বার, বর্ষিয়ান রাজনীতিবিদ ও ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মির্জা আবু মনসুরের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেন ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিল এর নেতৃবৃন্দ।
সংগঠনের সভাপতি প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া, সিনিয়র সহ সভাপতি মো জসিম উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমান এক যুক্ত বিবৃতিতে বলেন, আমরা একজন ভালো মানুষ ও রাজনীতিবিদকে হারালাম। তার মৃত্যুতে বাঙালি জাতি আজ গর্বিত সন্তানকে হারাল। তারা বলেন, ফটিকছড়ির এই কৃতি সন্তান আজীবন মানুষকে ভালোবেসে মানুষের খেদমত করে গেছেন। তিনি ছিলেন ফটিকছড়িবাসীর অভিবাবক সমতুল্য। তাঁর মৃত্যুতে ফটিকছড়িবাসী তার একজজন অকৃত্রিম বন্ধু ও অভিভাবক কে হারালেন।
তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
![]()









