- - -

বরপেটার ব্রক্ষপুত্র নদীতে ভয়াবহ নৌকা দুর্ঘটনায় ৭ জন নিখোঁজ 

Print News

বরপেটার ব্রক্ষপুত্র নদীতে ভয়াবহ নৌকা দুর্ঘটনায় ৭ জন নিখোঁজ

 

ভারতের আসামরাজ্যের বরপেটা জেলার চেঙ্গা বিধানসভা এলাকার রহমপুরে ব্রক্ষপুত্র নদীতে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। যাত্রীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৭ জন যাত্রী নিখোঁজ হয়েছেন। এনিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখনও পর্যন্ত নিখোঁজ কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। সূত্রে প্রকাশ, মঙ্গলবার (২৭ জানুয়ারি ) ব্রক্ষপুত্র নদীতে চলাচলরত একটি ইন্জিন চালিত যাত্রীবাহী নৌকা হঠাৎ ডুবে যায়। নৌকাটিতে প্রায় ২৭ থেকে ৩২ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার ফলে অন্তত ৭ জন যাত্রী নিখোঁজ হন। তাঁদের মধ্যে শিশু ও নারী রয়েছেন। জানা যায়, নৌকাটি সব ধরনের নিরাপত্তা বিধি উপেক্ষা করে চলাচল করছিল। যাত্রীদের কাউকেই লাইফ জ্যাকেট দেওয়া হয়নি। তীব্র স্রোত উপেক্ষা করে নদীর মাঝখান দিয়ে নৌকা চালানোর ফলেই দুর্ঘটনাটি ঘটে বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও জেলেরা প্রথমে উদ্ধার অভিযান শুরু করেন। পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকারী দল পৌঁছে উদ্ধার অভিযান চালায়। তবে এখনও পর্যন্ত কাউকে উদ্ধার করা যায়নি। এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa