- - -

বরপেটায় বাইকে যাওয়ার পথে বজ্রপাতে মৃত্যু ২ যুবকের 

Print News

বরপেটায় বাইকে যাওয়ার পথে বজ্রপাতে মৃত্যু ২ যুবকের

 

বাইকে যাওয়ার পথে বজ্রপাতে ২ যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৪ জুন) ভারতের আসামরাজ্যের বরপেটা জেলার কলগাছিয়ার আমগুড়ি এলাকায়। বজ্রপাতে আরও ৩ জন মহিলা আহত হওয়ায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মৃত ২ যুবকের পরিচয় আমগুড়ির জাহাঙ্গীর এবং কলগাছিয়ার হাফিজুর রহমান বলে জানা গেছে। স্থানীয় সূত্রে প্রকাশ, তাঁরা একটি বাইকে করে কোথাও যাওয়ার সময় আকস্মিক বজ্রপাতে আক্রান্ত হন। বজ্রপাতের তীব্রতায় ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। অপরদিকে, একই ঘটনায় তমসা, অপ্রাপ্ত বয়স্ক ইয়াহিদা সহ আরও এক মহিলা গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁদের উদ্ধার কর নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে। এই মর্মান্তিক ঘটনায় আমগুড়ি ও পাশ্ববর্তী এলাকায় গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa