- - -

‎বড়দল যুবদলের আহবায়ক শরিফুলের বিরুদ্ধে দখলদারি,চাঁদাবাজি ও ফ্যাসিবাদের সাথে সম্পৃক্ততার অভিযোগ

Print News

‎বড়দল যুবদলের আহবায়ক শরিফুলের বিরুদ্ধে দখলদারি,চাঁদাবাজি ও ফ্যাসিবাদের সাথে সম্পৃক্ততার অভিযোগ

‎সাতক্ষীরা আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়ান যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম শরীফের বিরুদ্ধে  চাঁদাবাজি, নারী নির্যাতন,জবরদখল ও ফ্যাসিবাদী আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায় গত ৫ ই আগস্ট ২৪ তারিখের পর থেকে উক্ত যুবদলের আহবায়ক বড়দল  ইউনিয়নের কাজল সানা পিতা  আজিজ সানা, পিয়াস কূণ্ড পিতা শ্যামকুন্ড, কামরুল ইসলাম সানা পিতা নুরইসলাম সানা সহ আরো বহু মানুষের নিকট থেকে চাঁদাবাজি করে যাহা এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। এমনকি ইউনিয়নের বিএনপি নেতা আব্দুল মজিদ,কামরুল সানা, সাদাত গাজিসহ অনেক  লোকজনদের ঘের দখল করে মাছ লুটপাট করে।  আব্দুর রব, নজরুল ইসলাম, মজিদ সহ আরো বেশ কিছু লোকজনের জমি থেকে জোরপূর্বক পাকা ধান কেটে আত্মসাত করে বলে অভিযোগ রযেছে।যার পরিমাণ ৫০০ বস্তার মত,যাহার বাজার মুল্য দশ লক্ষ টাকা।গত ২০শে জুলাই ২০২৫ তারিখে অত্র এলাকার যতিন্দ্রনাথ মন্ডল, মঙ্গল মণ্ডল, নিমাই মন্ডলের পুকুর সহ ভিটাবাড়ি জবর দখল করে তাদের বাড়ি থেকে বিতাড়িত করে। বিগত ফ্যাসিবাদী সরকারের দলীয় লোকজনের সাথে সখ্যতা রয়েছে বলে অভিযোগ সুত্রে জানা যায়।  এমনকি বিগত ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনে ফ্যাসিবাদী চেয়ারম্যান প্রার্থীদের সাথে থেকে নির্বাচনী প্রচার প্রচারনা অংশগ্রহণ,এমনকি তাদের নিয়ে সন্ত্রাসী দল গঠন করে এলাকায় একের পর এক অপকর্ম চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ফ্যাসিবাদি চেয়ারম্যানদের সাথে বিভিন্ন অনুষ্ঠানে তার যোগদান কৃত ছবি বিভিন্ন সোসাল মিডিয়া ফেসবুকে পরিলক্ষিত হচ্ছে। সূত্র মতে আরও জানা যায় ৫ ই আগস্ট ২০২৪ সালের পর থেকে তার বিরুদ্ধে থানায়,সেনা ক্যাম্পে একাধিক অভিযোগ ও ইজাহার দায়ের করা হয়েছে। আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের মৃত শামসুর রহমানের পুত্র নুর ইসলাম সর্দার বাদী হয়ে থানা একটি অভিযোগ দায়ের করে, সূত্রে জানা যায় দীনমুজুর নুরইসলামের সাবেক স্ত্রীর নিকট থেকে ৮ শতক জমি কিনে দেবে বলে দেড় লক্ষ টাকা নেয় শরিফ।সেই মোতাবেক গত ৫ই জুলাই তারিখে উক্ত জমি বিক্রয়ের চুক্তিতে স্বাক্ষীদের সম্মুখে ফাতেমা কে উক্ত টাকা দেবে বলে  আশাশুনি সোহাগ দলিল লেখার সেরেস্তায় বসে নগত দেড় লক্ষ টাকা নেয়। জৈনক মহিলা ফাতেমা বলে দলিলে স্বাক্ষর করে কিন্তু পরে খোঁজখবর নিয়ে নুরইসলাম জানতে পারে জমিটি রেজিস্ট্রি হয়নি। নুরইসলাম আরো বলেন আমাকে ট ৯৮১৫ ০৯৪, ট ৯৮১৫১০০,ট ৯৮৩৮৫০১,ট ৯৮৩৮৫০৪ নম্বর ১০টাকার, খঞ১৪০০১৫৫,খঞ ১৪০০১৫৭ নম্বর ১০০টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে নিজে সনাক্তকারী হিসেবে স্বাক্ষর করে একটি ভুয়া ও জাল দলিল তৈরি করে দেয়।জাল দলিল করে দেওয়ায় আমি শরিফ নিকট টাকা চাইলে সে তালবাহানা করতে থাকে।গত ০৭/০৮/২৫ তারিখে শরীফের নিকট টাকা চাইলে সে আমাকে বাজারের একাধিক ব্যক্তির সম্মুখে সাব জানিয়ে দেয় আমি টাকা দিতে পারব না এবং আমাকে তার দুই হাত দিয়ে গলা টিপে ধরে এবং কিল ঘুসি মেরে জখম করে।  ভুক্তভোগীরা ও নুর ইসলাম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করেছে।ভুমিদোস্যু,চাঁদা বাজ,নারী লিপ্সু শরিফের সঠিক বিচার দাবি করে উপজেলা প্রশাসন,সেনা ক্যাম্প,কেন্দ্রীয় যুবদল,জেলা বিএনপির নিকট ভুক্ত ভোগিরা অভিযোগ দায়ের করেছেন।
‎

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa