- - -

বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোর একাডেমীর শিল্পী ও অভিভাবকদের সমন্বয়ে রবীন্দ্র-নজরুল বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

Print News

বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোর একাডেমীর শিল্পী ও অভিভাবকদের সমন্বয়ে রবীন্দ্র-নজরুল বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

 

চট্টগ্রামের ঐতিহ্য সামাজিক সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোর একাডেমির উদ্যোগে সংগঠনের অর্থ সম্পাদক সুভাষ দেবনাথ’র সভাপতিত্বে, যুগ্মসাধারণ সম্পাদক বায়োজিদ ফরায়েজীর সঞ্চালনায়, বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোর একাডেমীর শিল্পী ও অভিভাবকদের সমন্বয়ে রবীন্দ্র-নজরুল সাংস্কৃতিক উৎসব প্রতিযোগিতার আলোচনা সভা গত ১৩ মে ২০২৪ সোমবার সন্ধ্যা ৭টায় নগরীর চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল চিটাগাং হলি পাবলিক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ডাঃ উদয় শঙ্কর রায়। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাবরিনা আফরোজা, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের দপ্তর সম্পাদক সালমান রশিদ অভি। উক্ত আলোচনা সভা অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও নৃত্য প্রশিক্ষক মধু চৌধুরী বলেন রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে রবীন্দ্র-নজরুল সাংস্কৃতিক উৎসব প্রতিযোগিতার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। চট্টগ্রামের জেলা উপজেলা থানা ও ওয়ার্ড পর্যায়ে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রবীন্দ্র-নজরুল সাংস্কৃতিক উৎসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন চিটাগাং হলি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে আগামী ১৭ই মে ২০২৪ শুক্রবার বিকাল তিনটায়, রবীন্দ্র-নজরুল সাংস্কৃতিক উৎসব প্রতিযোগিতা অনুষ্ঠান উদ্বোধন করবেন চিটাগাং হলি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ সজীব শীল। সভায় বক্তারা বলেন রবীন্দ্র-নজরুল বাঙালির চিন্তা ও চেতনার প্রতীক। মুক্তিযুদ্ধের চেতনায় আগামীর প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে রবীন্দ্র ও নজরুলের চর্চার প্রয়োজন। যত বেশি রবীন্দ্র-নজরুল চর্চা হবে তত বেশি আগামী প্রজন্মের মেধা ও মননের বিকাশ ঘটবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa