
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপযাপন করেছে রায়পুরা উপজেলা আ’ লীগ
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা আ’ লীগ কার্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আ’ লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসাইন।
উপজেলা আ’ লীগ সাধারণ সম্পাদক ইমান উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য দেন, সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, সাবেক আ’ লীগ কার্যকরী সদস্য রিয়াজুল কবির কাওছার, আ’ লীগ বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি সদস্য রিয়াদ আহমেদ সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী ও জেলা আ’ লীগ সহ-সভাপতি সামছুল হকসহ সহযোগি সংগঠনের নেতারা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী রিয়াদ আহমেদ সরকার বলেন, বিএনপি ক্ষমতায় এসে উপজেলা রহিমাবাদে অগ্নিসংযোগ ও হামলা চালিয়েছিল। আবারও তারা আসলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। শান্তিতে থাকতে চাইলে আবারও জননেত্রী শেখ হাসিনাকে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।
এদিকে মনোনয়ন প্রত্যাশী রিয়াদ আহমেদ সরকারসহ সকলের সার্বিক সহযোগিতা কেক কাটা ও নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামানা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
![]()









