- - -

বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তির আলোচনা সভা অনুষ্ঠিত

Print News

গতকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা চাঁদপুর কিউ.এইচ.আর.ডি ইউ সিনিয়র মাদ্রাসার গভনিং বডির উদ্যোগে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মাদ্রাসা গভণিং বডির সভাপতি মোহাম্মদ খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফেজ আহমদ, উপাধ্যক্ষ মাওলানা আবু নাছর মাওলানা ইব্রাহিম রহমানি, মাওলানা মহিউদ্দীন মাওলানা নেজাম উদ্দীন, নুপুর কান্তি দাশ, মাওলানা কুতুব উদ্দীন, মাষ্টার জানে উল আলম, মাষ্টার মোরশেদুল আলম চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ কোনদিন স্বাধীন হতনা। জুলিও কুরি পদক প্রাপ্তির মাধ্যমে বঙ্গবন্ধু বিশ্ব শান্তির অগ্রদূত হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিলেন। বঙ্গবন্ধু থেকে বিশ্ব বন্ধুতে পরিণত হয়েছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa