- - -

বগুড়ায় ট্রাকচাপায় যুবক নিহত!

Print News

বগুড়ায় ট্রাকচাপায় যুবক নিহত!

বগুড়ায় ট্রাকচাপায় মোকাদ্দেছ হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। শনিবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় শহরের পালশা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোকাদ্দেছ হোসেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার ছোট ডাংগাপাড়া এলাকার বাসিন্দা। আহত ইমরান হোসেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের শহরগুছি এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে শহরের পালশা এলাকায় মোটরসাইকেলযোগে হাইওয়েতে ওঠার সময় ঢাকাগামী একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোকাদ্দেছ মারা যান এবং ইমরান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ইমরানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ( শজিমেক) হাসপাতালে নিয়ে যায়।

বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান বলেন, মোটরসাইকেলে থাকা দুজনের মধ্যে মোকাদ্দেছ ঘটনাস্থলেই মারা যান। ইমরানকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় হাইওয়ে পুলিশ আইনি ব্যবস্থা নেবে।।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa