- - -

ফেরদৌস আলম নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Print News

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় একটি ব্রিজের রেলিং থেকে ফেরদৌস আলম (৩১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের মৌলভীপাড়ার আবুল হোসেনের ছেলে।
২৮ মে সকাল সাড়ে ৮টার দিকে ভেল্লাপাড়া ব্রিজের রেলিং থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, নিহতের বাবার সাথে কথা বলে জানতে পারি- সে প্রেম করে পরিবারের অমতে এক বিবাহিত নারীকে বিয়ে করেছে। এ নিয়ে পরিবারের সঙ্গে তার মনোমালিন্য ছিল। সেই কারণে ফেরদৌস আলম আত্মহত্যা করতে পারে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa