- - -

ফেনী সদর সহকারি কমিশনার ভুমির অভিযানে ১ টি এস্কেভেটর ও ৫ টি ট্রাক জব্দ

Print News

ফেনী সদর সহকারি কমিশনার ভুমির অভিযানে ১ টি এস্কেভেটর ও ৫ টি ট্রাক জব্দ

ফেনী সদর সহকারি কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার এর অভিযানে ১ টি এস্কেভেটর ও ৫ টি ট্রাক জব্দ করা হয়।ফেনী সদর উপজেলায় ফসলি জমির মাটিকাটা প্রতিরোধে রাত ১০:০০ টা থেকে ০১:৩০ টা পর্যন্ত সময়ে ফেনী সদর উপজেলার শর্শদি,পাঁচগাছিয়া ও কাজীরবাগ ইউনিয়নের গিল্লাবাড়িয়ায় অভিযান পরিচালনা মাটিকাটার কাজে নিয়োজিত একটি এস্কেভেটর ও ০৫ (পাঁচ) টি ট্রাক জব্দ করেন ফেনী সদরের সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার।এই সময় অভিযান পরিচালনায় সহায়তা করেন বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা।আনার সুযোগ না থাকায় পাঁচগাছিয়া থেকে জব্দকৃত এস্কেভেটরটি সাময়িকভাবে অকেজো করে দেওয়া হয় এবং জব্দকৃত ট্রাক পাঁচটির মধ্যে অবৈধভাবে মাটিকাটায় নিয়োজিত কাজীরবাগ হতে জব্দকৃত দুইটি ট্রাক হেফাজতে আনা হয়েছে ও যাচাই বাছাই করে মাটিকাটার অনুমতি পাওয়ার প্রমাণক প্রদর্শন করতে সমর্থ হওয়ায় শর্শদি থেকে জব্দকৃত বাকী তিনটি ট্রাক ছেড়ে দেওয়া হয়।ফসলি জমির মাটিকাটায় নিয়োজিত গণশত্রুদের বিরুদ্ধে ফেনী জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ফেনী সদরের সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa