- - -

ফেনীর শর্শদি,বালিগাও অভিযান চালিয়ে পিকআপ ও এক্সেভেটর জব্দ করেন এসিল্যান্ড সজিব তালুকদার

Print News

ফেনীর শর্শদি,বালিগাও অভিযান চালিয়ে পিকআপ ও এক্সেভেটর জব্দ করেন এসিল্যান্ড সজিব তালুকদার

 

ফেনী সদরের শর্শদি,বালিগাও ইউনিয়ন এ অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে পিকআপ ও এক্সেভেটর জব্দ করেন ফেনী সদরের সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার।অবৈধভাবে মাটি কাটার কাজে নিয়োজিত ৩ (তিন) টি এস্কেভেটর অকেজো ও ৪ টি ট্রাক জব্দ করেন ফেনী জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার।ফসলি জমির মাটিকাটা প্রতিরোধে রাত ১০ টা থেকে ০২:২০ টা পর্যন্ত সময়ে ফেনী সদর উপজেলার শর্শদি,বালিগাঁও,লেমুয়া ও ছনুয়া ইউনিয়নে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটিকাটার কাজে নিয়োজিত তিনটি এস্কেভেটর ও অপরিকল্পিত ভাবে মাটি পরিবহন করে চলাচলের রাস্তা,জমি ও অন্যের ক্ষেতের ফসল নষ্ট করে গণউপদ্রব সৃষ্টিকারী ০৪ (চার) টি ট্রাক জব্দ করা হয়।অভিযানে বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা প্রদান করে।আনার সুযোগ না থাকায় এস্কেভেটর তিনটি সাময়িক ভাবে অকেজো করে দেওয়া হয় এবং জব্দকৃত ট্রাক চারটির একটি হেফাজতে আনা হয়েছে ও আনা সম্ভবপর না হওয়ায় বাকী তিনটির ইঞ্জিন সাময়িকভাবে অকেজো করা হয়েছে।ফেনী সদরের সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার বলেন অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা দেশের শএুদের বিরুদ্ধে ফেনী জেলা প্রশাসন এর অভিযান অব্যাহত থাকবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa