- - -

ফেনীর ছাগলনাইয়ায় ফার্মেসিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাসের অভিযান

Print News

ফেনীর ছাগলনাইয়ায় ফার্মেসিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাসের অভিযান

ফেনীর ছাগলনাইয়ায় বিভিন্ন ফার্মেসিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাসের অভিযান।অভিযানের সময় ড্রাগ লাইসেন্স,মেয়াদউত্তীর্ণ ওষুধ সহ সবকিছু তদারকি করেন মোবাইল কোর্ট এর দায়িত্ব প্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার ভুমি শিবু দাস।এই সময় মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে হাসপাতাল গেইটে অবস্থিত বিভিন্ন ফার্মেসিতে অভিযান পরিচালনা করেন এবং একটি
ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া যায় মেয়াদউত্তীর্ণ
ওষুধ পাওয়ায় অর্থদণ্ড করা হয় এবং মৌখিকভাবে সতর্ক করা হয়।পরবর্তীতে এই ধরনের অভিযোগ পাওয়া গেলে আইনের কঠোর প্রয়োগ করা হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস।তিনি বলেন ওষুধ মানুষের জীবন বাঁচায় আর জীবন বাঁচানোর জন্য যে ওষুধ মানুষেরা ব্যবহার করে তার যদি মেয়াদ উত্তীর্ণ হয় তাহলে মানুষের জীবনের জন্য ঝুঁকি।ছাগলনাইয়া উপজেলাবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa