- - -

ফেনীর ছাগলনাইয়ায় ফসলি জমির মাটিকাটার বিরুদ্ধে সহকারী কমিশনার ভুমি শিবু দাস এর অভিযান।

Print News

ফেনীর ছাগলনাইয়ায় ফসলি জমির মাটিকাটার বিরুদ্ধে সহকারী কমিশনার ভুমি শিবু দাস এর অভিযান।

ফেনীর ছাগলনাইয়ায় ফসলি জমির মাটিকাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস।ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছেন ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস।১৯ শে এপ্রিল রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটার কাজে নিয়োজিত ১টি পিকআপ ও ১টি এস্কেভেটর জব্দ করা হয়।অভিযান পরিচালনা সহযোগিতা করেন আনসার বাহিনীর সদস্যরা।এই সময় অভিযানে নিয়োজিত টিমের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সাথে যুক্ত দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।জব্দ পিকআপ ও এস্কেভেটরের বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল কর্তনকারী মাটি সন্ত্রাসী,সমাজবিরোধী,দুর্বৃত্ত ও ফেনীর গণমানুষের এসব শত্রুদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে।এছাড়াও ছাগলনাইয়া উপজেলার মাটিখেকো,মাদক কারবারি সহ যে কোন অপরাধ দমনে ছাগলনাইয়া উপজেলা প্রসাশনকে সহায়তা করতে আহবান জানান ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস।

 

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa