- - -

ফেণীতে তিনজন নিহত

Print News

ফেনীর ছাগলনাইয়ায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিনযাত্রী নিহত হয়েছেন। আজ ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সমিতির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবু তাহের (৫৯), তার স্ত্রী সালমা আক্তার (৪৮) ও অটোরিকশাচালক মনা মিয়া (৩০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে সিএনজি পাম্প থেকে বের হয়ে একটি অটোরিকশা ইউটার্ন নেওয়ার সময় শ্যামলী পরিবহনের একটি বাস অটোরিকশাটি ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি কয়েকবার উল্টে সড়কের পাশে পড়ে যায়। তাৎক্ষণিক পুলিশ ও আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাদেক হোসেন জানান, ভাই-ভাবি
চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাংলাবাজার এলাকার শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তারা নিহত হন।
ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী জানান, সড়ক দুর্ঘটনায় নিহত তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত অটোরিকশা উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa