- - -

ফুলবাড়ীতে এতিমখানার শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ

Print News

ফুলবাড়ীতে এতিমখানার শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ

 

দিনাজপুরের ফুলবাড়ীতে এতিম খানার শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল থেকে উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান এনামুলহক ওই ইউনিয়নের বিভিন্ন স্থানের এতিমখানা গুলোতে গিয়ে এ শীতবস্ত্র বিতরণ করেন।
এছাড়া একই ভাবে অনান্য ইউনিয়নের চেয়ারম্যানগণ এতিমখানা ও মাদরাসায় এ শীতবস্ত্র বিতরণ করেন।
খয়েরবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান এনামুল হক বলেন, উপজেলা থেকে সরকারি বরাদ্ধকৃত শীতবস্ত্র গুলো অগ্রাধিকার ভিত্তিতে এতিমখানা ও মাদরাসা গুলোতে বিতরণ করা হয়েছে। এ ছাড়া গরিব দুস্থ মানুষের মাঝেও এ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa