
ফরিদপুর কোতয়ালী থানার পুলিশ আসামি ধরতে যেয়ে হামলার শিকার
ফরিদপুর সদরের গোয়াল চামট খোদা বক্স রোডে একটি গ্রেফতারি (ওয়ারেন্টভুক্ত) অভিযান পরিচালনা করে এক আসামিকে ধরতে যেয়ে হামলার শিকার হয়েছেন কোতোয়ালি থানার পুলিশ। জানা যায় ওয়ারেনট ভুক্ত আসামিকে অভিযান পরিচালনা করে ধৃত করেন। এসময় আসামিদের স্বজনরা চারিদিকে ঘিরে ফেলে পুলিশদের থেকে আসামিদের কে ছিনিয়ে নেওয়ার জন্য অতর্কিত হামলা চালায়। আসামিদের স্বজনদের হামলায় ফরিদপুর কোতোয়ালি থানার এসআই ফাহিম ফয়সাল তরফদার সহ দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।আহত আর এক পুলিশ কর্মকর্তার নাম কর্ণ কুমার হালদার তিনি একই থানায় এএসআই পদে কর্মরত আছেন।বুধবার (২০ নভেম্বর-২৪)তারিখ সন্ধ্যা সাড়ে ৭টার সময় শহরের গোয়ালচামট খোদাবক্স রোড এলাকায় আসামি রাব্বী হাসান বাপী (৩০) বাড়ি সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। তবে সকল বাধা বিপত্তি অতিক্রম করে পুলিশ আসামিদের কে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। রাব্বী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রাব্বী হাসানকে ধরতে ফরিদপুর কোতোয়ালি থানার তিন পুলিশের একটি দল গোয়ালচামট মহল্লা এলাকার খোদাবক্স রোডের বাসায় যায়। এ দলে ছিলেন এসআই ফাহিম এবং দুই এএসআই কর্ণ ও সেলিমুজ্জামান। বাড়িতে গিয়ে তাকে আটক করেন। নিয়ে আসার সময় তারা প্রতিরোধের মুখে পড়েন।
এ সময় রাব্বীকে ছিনিয়ে নিতে প্রতিবেশী শেখ রুস্তম (৩০) এসআই ফাহিমের বাম চোখে ঘুষি মারেন।
এতে তার চোখে আঘাত পায় ও কপালের একটু কেটে রক্তাক্ত জখম হয়।
ওই সময় আসামি রাব্বি এএসআই কর্ণকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি সামান্য আহত হন। ফাহিম ফয়সাল ও কর্ণকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসেন। পুলিশের উপর হামলার ঘটনা শুনে অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা আহত পুলিশ সদস্যদের দেখতে থানায় আসেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা মাদক সেবী ও মাদক ব্যবসায়ীদের কঠোর ভাবে দমন করতে বলেন।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, রাব্বীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়াও অপর ব্যক্তি (শেখ রুস্তম) এসআই ফাহিমকে কিল ঘুষি মেরে রক্তাক্ত জখম করেছিলেন তাকেও আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে কোতয়ালী থানার (ওসি) বলেন সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে রাব্বি ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
![]()









