
ফরিদপুরে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত
ফরিদপুরে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার সকাল ১০ ঘটিকার সময় শোভাযাত্রা, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ফরিদপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগ আয়োজিত এ বছরে দিবসের তাৎপর্য ছিল সমবায়ে গড়বো দেশ বৈষম্যহীন বাংলাদেশ স্লোগানে।
সকাল দশটায় জেলা প্রশাসক কার্যালয় হতে একটি রেলি শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
পরবর্তীতে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা সমবায় অফিসার মোঃ আলম হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইয়াছীন কবির, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাহউদ্দিন , আঞ্চলিক সমবয় শিক্ষায়তনের অধ্যক্ষ নূর মোহাম্মদ মামুন, মোঃ ফারুক হোসেন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত সমবায়ী অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু, নীল স্বপ্ন বহুমুখী সমবায় সমিতি লিঃ এর চেয়ারম্যান ও দেশ সেন্ট্রাল মাল্টিপারপাস কোঅপারেটিভ সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন লেলিন। , ইভা মাল্টিপারপাস সমবায় সমিতির সভাপতি অরূপ চক্রবর্তী , চৈতি বহুমুখী সমবায় সমিতির সভাপতি সালমা খানম। অনুষ্ঠান পরিচালনা করেন সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। সভায় বক্তারা বলেন একমাত্র সমবায়ীরা পারে দেশের মানুষকে দারিদ্র্য ও ক্ষুধামুক্ত করতে।
এজন্য তাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। অনুষ্ঠানে
সমবায়ীরা তাদের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন। বক্তারা সমবায়ের উন্নয়নে সরকারের সহযোগিতা কামনা করেন। এছাড়া সমবায়ের উন্নয়নে নতুন উদ্যোক্তা তৈরি করতে হবে। বক্তারা বলেন প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের জন্য সমবায়ের বিকল্প নেই । আর তাই সমবায়ী দের এগিয়ে যেতে হবে। সমবায় আর্থ সামাজিক আন্দোলন।
সমবায় সমিতি থাকলে বাজার ব্যবস্থা উন্নয়ন করা সম্ভব এতে সাধারণ জনগণ উপকৃত হবে। এখানে কৃষকরা সরাসরি তাদের পণ্য বেচাকেনা করতে পারবে যাতে ন্যায্য মূল্য সাধারণ জনগণ উক্ত পণ্যগুলি কিনতে পারে। আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য সৎ থাকতে হবে করতে হবে তাহলে দেশের সার্বিক উন্নয়ন করা সম্ভব।
অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে তিনটি প্রতিষ্ঠানের তিনজন সমবায়ী ব্যক্তিকে পুরস্কার প্রদান করা হয়।
![]()









