- - -

ফরিদপুরে সিলিং ফ্যানে ঝুলছিল নারী বিউটিশিয়ানের মরদেহ

Print News

ফরিদপুরে সিলিং ফ্যানে ঝুলছিল নারী বিউটিশিয়ানের মরদেহ

 

ফরিদপুরে সিলিং ফ্যানে ঝুলছিল শান্তা ইসলাম (৩৩) নামে এক বিউটিশিয়ানের মরদেহ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে ফরিদপুর শহরের অনাথের মোড় এলাকার একটি ভাড়া বাসা থেকে গলায় ওড়না পেঁচানো ওই বিউটিশিয়ানের মরদেহ উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ।
শান্তা ইসলাম ফরিদপুরে ইয়াং লাইফ (Young Life Aesthetics & Laser Centre) নামক একটি বিউটি পার্লার ও লেজার সেন্টারের সত্ত্বাধিকারী ছিলেন।
সে ফরিদপুর সদরের নর্থচ্যানেল ইউনিয়নের কাইয়ূম উদ্দিন মাতুব্বরের ডাঙ্গী নামক গ্রামের মৃত কাওসার মোল্যার মেয়ে। সে বিবাহিত। তবে, তার স্বামীর সঙ্গে ২০২০ সালে বিচ্ছেদ হয় বলে জানা যায়। তবে শান্তার মৃত্যুর কারণ জানা যায়নি।
ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, শান্তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Loading

Facebook
Twitter
LinkedIn