- - -

ফরিদপুরে শিশু হত্যার দায়ে এক যুবকের ফাঁসি, অপরজনের যাবজ্জীবন

Print News

ফরিদপুরে শিশু হত্যার দায়ে এক যুবকের ফাঁসি, অপরজনের যাবজ্জীবন

ফরিদপুরে আবু বক্কার (৮) নামের এক শিশুকে গলাটিপে হত্যার দায়ে এক যুবকের ফাঁসি ও অপর আরেক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার ১৯ ফেব্রুয়ারি বিকেল ৩টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. জিন্দার খলিফা (২৬)। জিন্দার খলিফা নগরকান্দা উপজেলার মেহেরদিয়া এলাকার টুকু খলিফার ছেলে। একই সঙ্গে তাকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামির নাম মাহাবুল শেখ (৩৯)। সেও একই উপজেলার মেহেরদিয়া গ্রামের কাঞ্চন শেখের ছেলে। আদালত মাহাবুলকে যাবজ্জীবনের পাশাপাশি ১ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের জুন মাসে ফরিদপুরের নগরকান্দার মেহেরদিয়া এলাকায় মুক্তিপণের দাবিতে আবু বক্কার নামের এক শিশু সন্তানকে গলাটিপে হত্যা করে কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়। শিশু আবু বাক্কার ওই এলাকার পাচু খলিফা নামের এক ব্যক্তির ছেলে। পরে এ ঘটনায় নগরকান্দা থানায় একটি এজাহার দায়ের করে ওই শিশুর বাবা। অতঃপর নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল গাফফার দীর্ঘ তদন্ত শেষে অভিযোগপত্র (চার্জশিট) কোর্টে দাখিল করেন।
অতঃপর এ ঘটনায় দীর্ঘদিন তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও সাক্ষ্য নেওয়া শেষে ঘটনার পাঁচ বছর পর কোর্ট এ রায় দেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌশলী (পিপি) স্বপন কুমার পাল বলেন, আসামি পক্ষ ন্যায় বিচার পেয়েছে। এ রায়ের ফলে সমাজে অপরাধ করার প্রবণতা কমে আসবে এবং দেশে আইনের শাসনের পথ সুগম হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa