- - -

ফরিদপুরের সালথায় ২ ডাকাত সদস্য গ্রেফতার

Print News

ফরিদপুরের সালথায় ২ ডাকাত সদস্য গ্রেফতার

 

ফরিদপুরের সালথা উপজেলায় দুই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারি দুপুরে সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে সালথার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুজন হলেন- সালথার বল্লভদী ইউনিয়নের রায়েরচর গ্রামের মৃত মন্টু কাজীর ছেলে মো. ফরিদ কাজী (৫০) ও পাশের ভাওয়াল ইউনিয়নের কামদিয়া গ্রামের মৃত সাদেক খানের ছেলে মো. মাসুদ খান (৩৫)।
পুলিশ জানায়, ফরিদ ও মাসুদ এলাকার আলোচিত ডাকাত। তারা বিভিন্ন এলাকায় নানা ধরনের অপরাধ করে বেড়ান।
তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদক, ডাকাতি, গরু চুরি ও ছিনতাইসহ নানা অপরাধের মোট ৩১টি মামলা রয়েছে। এর মধ্যে ফরিদ ১৪টি ও মাসুদ ১৭টি মামলার আসামি।
সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম বলেন, ফরিদ ও মাসুদ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে সালথার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa