- - -

ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শ্রমজীবীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ

Print News

মোহাম্মদ এনামুল হক

সারাদেশ চলমান তীব্র তাপদাহের মধ্যে ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শ্রমজীবীদের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ

পানি বিতরণসহ শ্রমিক দিবস উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (পহেলা মে) দুপুর ১২ টায় উপজেলা বিবিরহাট বীর মুক্তিযোদ্ধা চত্বর (বাস স্টেশন) বিশুদ্ধ পানি বিতরণের পূর্বে শ্রমিকের অধিকার সম্পর্কে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও মাসিক ফটিকছড়ি সংবাদের সম্পাদক আহমদ আলী চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.সোলাইমান আকাশ, সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ রাহা, মো. ইকবাল হোসেন মঞ্জু।এতে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক শহিদুল আলম, এস এম আক্কাছ উদ্দিন, মো. এনামুল হক, মো. সেলিম, শওকত হোসেন করিম, মো. জিপন উদ্দিন, মো. সালাউদ্দিন জিকু, ওবায়দুল আকবর রুবেল, মু. সাইফুল ইসলাম, মো. নুরুল আবছার নূরী, শিক্ষক মো. আলমগীর, মোহাম্মদ তানভীর চৌধুরী প্রমুখ।সভা শেষে, তীব্র তাপদাহের মধ্যে পথচারী, রিকশা চালক, সিএনজি চালকসহ শ্রমজীবীদের কিছুটা স্বস্তি দিতে বিনামূল্যে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa