- - -

ফটিকছড়িতে ২ ভুয়া চিকিৎসকের একমাস কারাদণ্ড

Print News

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়িতে ২ ভুয়া চিকিৎসককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৪ ডিসেম্বর) রাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের একখুলিয়া গ্রামে এই শাস্তি দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট।

দণ্ডপ্রাপ্তরা হলেন,মোঃ হাসান(২৪), আব্দুল্লাহ আল রিয়াদকে (২৪)।

জানা যায,সাম্প্রতিক সময়ে ফটিকছড়ির আনাচে-কানাচে মাইকিং আর লিফলেট দিয়ে বিনা মূল্যে চোখের চিকিৎসা করা হবে বলে প্রচার-প্রচারণা চালানো হয়। প্রচারণায় বলা হয় অভিজ্ঞ ডাক্তার দিয়ে বিনামূল্যে চোখের চিকিৎসা করানো হবে।

সোমবার রাতে একখুলিয়া গ্রামে ডাক্তারি সরঞ্জাম নিয়ে চিকিৎসা দিতে আসে তারা। চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের কাছ থেকে ৫০ টাকা ফিও নেয়।

এসময় চিকিৎসা দিতে আসা তাদের মতিগতি সন্দেহ হলে স্থানীয় লোকজন তাদের কার্যক্রম বন্ধ করে দেয়। খবর দেয় উপজেলা প্রশাসনকে।

খবর পেয়ে, ঘটনাস্থলে উপস্থিত হয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরেফিন আজিম সঙ্গীয় থানা পুলিশ। বিনা অনুমতিতে চিকিৎসক পরিচয়ে চিকিৎসা দেওয়ার অপরাধের সত্যতা পায় প্রশাসন।

পরবর্তী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরেফিন আজিম এর উপস্থিতিতে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট করা হয়। মোবাইল কোর্টের নেতৃত্ব দেন
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী।
তিনি মোবাইল কোর্টে আটকদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়।

উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরেফিন আজিম বলেন, বিনা অনুমতিতে চিকিৎসা দিচ্ছিল তারা। স্থানীয় লোকজন আমাদের খবর দেয়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে শাস্তি দেয়

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa