- - -

ফটিকছড়িতে স্থানীয় সাংবাদিকের সাথে নৌকা প্রতীকের প্রার্থী সনির মতবিনিময়

Print News

এনামুল হক,

চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি বলেছেন, ফটিকছড়িতে দলীয় প্রার্থী জন্য তৃণমূল নেতাকর্মী একটি দাবি ছিল।আর তা অনুধাবন করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। আর সেজন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদরস্থ দলীয় কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের  সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গত ১৫ বছর বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হলেও ফটিকছড়িতে কাঙ্খিত উন্নয়ন হয়নি। আগামী ৭ জানুয়ারি নির্বাচনে শেখ হাসিনাকে জয় যুক্ত করে আমাকে ফটিকছড়িবাসীর জন্য ব্যাপকভাবে কাজ করার সুযোগ করে দিবেন।

তিনি বলেন, আমার পিতা ফটিকছড়ির মাটি ও মানুষের পরম বন্ধু সাবেক এমপি রফিকুল আনোয়ার আমৃত্যু ফটিকছড়ি মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে গেছেন। তার কন্যা হিসেবে আমার দ্বায়িত্ব ও কর্তব্য ফটিকছড়ির মানুষের জন্য কাজ করে  যাওয়া।

সভায় অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাপ রহমান, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী, ফটিকছড়ি পৌর মেয়র ইসমাইল হোসেন, নাজিরহাট পৌর মেয়র জাহেদ চৌধুরী,আওয়ামী লীগ নেতা শাহ নেওয়াজ, সৈয়দ বাকের, আবদুল কাইয়ুম, আবুল বশর, মোতেহের বাবুলসহ জেলা উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa