- - -

ফটিকছড়িতে জমি কেটে পরিবেশ নষ্ট করায় যুবককে কারাদণ্ড,স্কেভেটর জব্দ

Print News

মোহাম্মদ এনামুল হক,ফটিকছড়ি 

ফটিকছড়িতে স্কেভেটর দিয়ে অবৈধভাবে নাল জমির মাটি কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করে জমির শ্রেণি পরিবর্তন করার অপরাধে মো. বাদশা (২৩) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট। এসময় পাহাড় কাটার স্কেভেটর ও একটি ট্রলি গাড়ি জব্দ করেছে ম্যাজিস্ট্রেট।

বুধবার (২৭ ডিসেম্বর) বিকালে কাঞ্চননগর ইউনিয়নের কর্ণফুলী চা বাগান সংলগ্ন রক্তছড়ি নামক এলাকায় উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.টি.এম কামরুল ইসলাম মোবাইল কোর্টে অভিযান চালিয়ে ওই যুবককে কারাদণ্ড দেন।

ম্যাজিস্ট্রেট বলেন, স্কেভেটরের সাহায্যে অবৈধভাবে নাল জমির মাটি (টপ সয়েল) কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করা, পরিবহন করা ও জমির শ্রেণি পরিবর্তন করার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মোঃ বাদশা নামক এক ব্যক্তিকে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে জেল হাজতে প্রেরণ করা হয়।

এছাড়াও ঘটনাস্থল থেকে মাটি খননের কাজে ব্যবহৃত একটি স্কেভেটর ও একটি মাটি বহনের কাজে ব্যবহৃত গাড়ি (ট্রলি) জব্দ করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa