- - -

ফটিকছড়িতে কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করতে দেওয়া হবে না : শওকত উল্লাহ চৌধুরী 

Print News

ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য শওকত উল্লাহ চৌধুরী বলেছেন, স্বৈরাচারী হাসিনার প্রেতাত্মারা চারিদিকে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এ বিষয়ে সকলকে সতর্ক ও সজাগ থাকতে হবে। উপজেলা বিএনপি বা কোনো নেতার নামে বা অন্য কারও নামে চাঁদাবাজি বন্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ। ফটিকছড়িতে কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করতে দেওয়া হবে না। বিএনপি শান্তি ও সুশৃঙ্খলভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে যাবেন। বিএনপির নাম ভাঙিয়ে যদি কেউ চাঁদাবাজি, সন্ত্রাসী,থানার দালালী ও নৈরাজ্যকর কর্মকাণ্ড করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন।

৭ অক্টোবর, সোমবার বিকেলে উপজেলা বিএনপির উদ্দ্যোগে চাঁদাবাজ, সন্ত্রাসী, থানার দালাল ও নৈরাজ্যেকারীদের বিরুদ্ধে এ বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ তিনি এসব কথা বলেন।

বিক্ষোভ মিছিলটি ফটিকছড়ি পৌরসভার ১নম্বর রোড থেকে শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

উপজেলা বিএনপির সদস্য ও হারুয়ালছড়ি ইউনিয়ন বিএনপি সদস্য সচিব মুহাম্মদ হাসানের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নাজিরহাট পৌর বিএনপির সদস্য সচিব শাহনেওয়াজ সেবুল, ভুজপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম তালুকদার, মহিলা দলের সভানেত্রী তাসলিমা আক্তার মনি, দাঁতমারা বিএনপির আহ্বায়ক বেলাল হোসেন, বক্তপুর বিএনপির সচিব জাহেদুল আলম মেম্বার, ভুজপুর বিএনপির সচিব ডা. রুবেল, সুয়াবিল বিএনপির সচিব রাসেল, শ্রমিকদলের সভাপতি নুরুল আলম মেম্বার, পৌর বিএনপির সদস্য মাবুদ মুন্সি, আমান উল্লাহ চৌধুরী, মাওলানা নুরুল আলম, জাফত নগর বিএনপির সচিব আনোয়ার হোসেনসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa