- - -

প্রেমে পরলেন রুচিরা

Print News

নিমফুলের মধু’ সিরিয়ালে তাঁকে রুচিরার চরিত্রে দেখেন দর্শক। অভিনেত্রী সৌমি চক্রবর্তী প্রকাশ্যে আনলেন বান্তবে তাঁর ভালবাসার মানুষটিকে। ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে তিনি পরিচিত রুচিরা নামে। চয়ন এবং রুচিরার সম্পর্ক ঘিরে ‘নিমফুলের মধু’ সিরিয়ালে চলছে হাইভোল্টেজ ড্রামা। পর্ণার বান্ধবীর প্রেমে পড়েছেন সৃজনের ভাই। ফলে বিন্তর ঝামেলা তৈরি হয়েছে দত্ত বাড়িতে। তবে প্রেমের জন্য রুচিরার জীবনে ক্যামেরার সামনে যতই ঝামেলা তৈরি হোক না কেন, বান্তবে তাঁর জীবন একেবারে অন্য রকম। তাঁর প্রকৃত নাম সৌমি চক্রবর্তী। তাঁর প্রেমজীবনও একেবারে ঠিকঠাক। এত দিন নিজের ব্যক্তিগত জীবনকে সকলের থেকে আড়ালে রেখেছিলেন অভিনেত্রী। অবশেষে ভালবাসার মানুষটির সঙ্গে সকলের পরিচয় করালেন। পৃথ্বীশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর প্রেম নিয়ে আলোচনা ছিল বহু দিনের। পৃথ্বীশ পেশায় কনটেন্ট ক্রিয়েটার। তাঁর জন্মদিনে বিশেষ পোস্ট করলেন সৌমি। পৃথ্বীশের সঙ্গে একটি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, কিছু ছবি, যেগুলো কোনও দিন পোস্ট করার সুযোগ হয়নি.. যাই হোক, আজ সুযোগ পেলাম। আজ তোমার জন্মদিন। এ রকম দিন বার বার ফিরে আসুক। খুব উপভোগ করো, ভগবান তোমার সহায় হোক। কেরিয়ারে প্রতিষ্ঠিত হও। সব সময় আমি পাশে ছিলাম, আছি আর থাকব। অনেক ভালবাসা।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa