- - -

প্রিমিয়ারে পড়ুন এক বছর, দুই বছর সিডনিতে

Print News

প্রিমিয়ারে পড়ুন এক বছর, দুই বছর সিডনিতে

উচ্চশিক্ষার জন্য বিদেশ-বিভূঁইয়ে পাড়ি দেওয়া নতুন কিছু নয়। উন্নত দেশগুলোতে বিশ্বের প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখা করে নিজের জীবনকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে সকলেই চায়। কিন্তু এতে বাধা-বিপত্তিও কম নয়। বিশেষ করে উন্নত রাষ্ট্রের জীবনযাত্রা ও পড়ালেখার ব্যয় বেশি হওয়ায় বাংলাদেশের অধিকাংশ শিক্ষার্থীর এ স্বপ্ন অধরাই থেকে যায়।
এক্ষেত্রে চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটি এক দারুণ সুযোগ নিয়ে এসেছে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য। দেশে বসেই অস্ট্রেলিয়ার বিশ্বখ্যাত ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি (ইউটিএস) এর বিভিন্ন ডিগ্রি অর্জনের পথে এগিয়ে যেতে পারবে আগ্রহীরা। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে তাদের পাঠদান শুরু হয়েছে। বাংলাদেশে ইউটিএস-এর শিক্ষা কার্যক্রম শুরু করার এ প্রত্যয়ে সারথী হয়েছে প্রিমিয়ার ইউনিভার্সিটি। ইউটিএস-এর যে কোনো প্রোগ্রামে অন্তর্ভুক্ত হয়ে শিক্ষার্থীরা তাদের একাডেমিক বছরের প্রথম বছরটি প্রিমিয়ারেই পড়তে পারছে।
ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি বর্তমান কিউ এস ক্রমতালিকায় সারা পৃথিবীর সেরা ৯০ বিশ্ববিদ্যালয়ের একটি। এর জনপ্রিয় প্রোগ্রামগুলোর মধ্যে তিনটি আপাতত উন্মুক্ত করেছে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য। এগুলো হলো স্নাতক ১ম বর্ষ বিজনেস, স্নাতক ১ম বর্ষ ইনফরমেশন টেকনোলজি এবং একাডেমিক ইংলিশ। বুনিয়াদি শিক্ষার উদ্ভাবনের মেলবন্ধন ঘটিয়ে গড়ে তোলা তিন বছর মেয়াদী মৌলিক এ কারিকুলামগুলো বিশ্বজুড়ে আজ সমাদৃত। তাই বিশেষায়িত এ ডিগ্রি অর্জনে ইউটিএস-এর সিডনি ক্যাম্পাসে পাড়ি জমায় বিশ্বের নানান দেশের শিক্ষার্থীরা। এবার এ সুযোগ পাচ্ছে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রত্যাশীরা। সাথে আছে শতভাগ বৃত্তিরও সম্ভাবনা। উপরন্তু, বাংলাদেশে প্রথম বছর শেষ করার পর, শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ায় তাদের দ্বিতীয় এবং তৃতীয় বছরে টিউশন ফি-তে ন্যূনতম ২০ থেকে ২৫ বা তারও বেশি শতাংশ মেধাবৃত্তি পাবে।
নিয়মিত টিউশন ফি’র চেয়ে ৭৫ শতাংশ কম খরচে দেশের পরিচিত পরিবেশেই বিদেশের উচ্চশিক্ষার স্বাদ নিতে পারবে শিক্ষার্থীরা। দ্বিতীয় বর্ষ থেকে বিদেশে পড়তে যাওয়ার প্রস্তুতি নিতেও পাবে পর্যাপ্ত সময়।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa