- - -

প্রসাদের লোভ দেখিয়ে ২ নাবালিকাকে ধর্ষণ ! পুরোহিত গ্রেফতার 

Print News

প্রসাদের লোভ দেখিয়ে ২ নাবালিকাকে ধর্ষণ ! পুরোহিত গ্রেফতার

 

প্রসাদের লোভ দেখিয়ে ২ নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক মন্দিরের প্রধান পুরোহিতের বিরুদ্ধে। মন্দিরের গর্ভগৃহে ২ নাবালিকাকে ধর্ষণের অভিযোগে পুলিশ পুরোহিতকে গ্রেফতার করেছে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে প্রকাশ, শনিবার (৫ জুলাই ) ঘটনাটি ঘটেছে ভারতের মধ‍্যপ্রদেশের ছতরপুরে। পুলিশ জানিয়েছে, ধর্ষণের অভিযুক্ত পুরোহিত মহাকাল আশ্রমের একটি শিব মন্দিরে পুজো করতেন। জানা গেছে, গত ৪ বছর ধরে এই মন্দিরের দেখাশোনা করত সে। সেই মন্দিরের মধ‍্যে ধর্ষণের ঘটনাটি ঘটেছে। তদন্তে জানা গেছে, ২ নাবালিকা সম্পর্কে তুতো বোন। একজনের বয়স ৬, অন‍্যজনের ৫ বছর। পরিবারের তরফে জানা গেছে, শুক্রবার (৪ জুলাই ) রাতে ২ বোন উঠোনে খেলাধূলা করছিল। সেই সময়ে অভিযুক্ত পুরোহিত প্রসাদ দেওয়ার লোভ দেখিয়ে মন্দিরে ডেকে নিয়ে যায়। পুজোর প্রসাদ খাওয়ার লোভে ২ বোন একসঙ্গে পুরোহিতের সঙ্গেই চলে যায়। এরপর মন্দিরের দরজা বন্ধ করে ২ বোনকে একসঙ্গে যৌন হেনস্থা করে। ধর্ষণ করে একে একে। রাতেই কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে পুরোহিতের কীর্তি ফাঁস করে ২ বোন। পরের দিন সকালে থানায় অভিযোগ দায়ের করা হয়। পকসো ধারায় পুরোহিতের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa