- - -

প্রয়াত দেবসুহ্নদ বড়ুয়ার সাপ্তাহিক ক্রিয়া অষ্টপরিস্কারসহ সংঘদান সম্পন্ন

Print News

প্রয়াত দেবসুহ্নদ বড়ুয়ার সাপ্তাহিক ক্রিয়া অষ্টপরিস্কারসহ সংঘদান সম্পন্ন

রাউজান উপজেলাধীন ঐতিহ্যবাহী মহামুনি পাহাড়তলী গ্রামের মৈত্রী বিহারের ধর্মপ্রাণ উপাসক প্রয়াত শশাংক মোহন বড়ুয়া ও লাবন্যময়ী বড়ুয়ার দ্বিতীয় পুত্র ও হালিশহর গ্রীনভিউ সোসাইটির সাধারণ সম্পাদক দীপংকর বড়ুয়া শিমুলের ব্রহ্মতুল্য পিতৃদেব সুহৃদ বড়ুয়ার সাপ্তাহিক ক্রিয়া অষ্টপরিস্কারসহ মহতি সংঘদান অনুষ্ঠান আজ ৬ অক্টোবর সকালে নগরের নয়া বাজার রাস্তার মাথা বিশ্ব রোডের পি.সি. পার্ক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
এ সময় সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি ও মায়ানী সুদর্শন বিহারের অধ্যক্ষ প্রিয়ানন্দ মহাথেরো। প্রধান ও একক সদ্ধর্মদেশক ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ পন্ডিত, বুদ্ধিজীবী, লেখক, গবেষক, প্রবন্ধকার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ প্রফেসর ড. জিনবোধি মহাথেরো। এসময় উপস্হিত ছিলেন হালিশহর নৈরঞ্জনা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জ্ঞানরত্ন মহাথেরো, বিশ্বশান্তি প্যাগোডার আবাসিক ধর্মবোধি থেরো, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে. বি. এস আনন্দবোধি থেরো, শীলরত্ন ভিক্ষু, মেত্তাবোধি ভিক্ষু, রাহুলবোধি ভিক্ষু, বংশবোধি ভিক্ষু।

IMG 20231006 WA0020 300x225

 

মহতি এ সংঘদানে অনেকশ্রামণসহ জ্ঞাতী স্বজন, আত্মীয় পরিজন উপস্থিত থেকে প্রয়াত দেব সুহৃদ বড়ুয়ার পারলৌকিক সদ্গতি সুখ শান্তি কামনায় পুণ্য দান করেন এবং সকলে মধ্যাহ্ন ভোজন গ্রহণ করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa