- - -

প্রভাব খাটিয়ে শ্যামনগরে ইফতেদায়ী মাদ্রাসা দখল করার চেষ্টা!

Print News

প্রভাব খাটিয়ে শ্যামনগরে ইফতেদায়ী মাদ্রাসা দখল করার চেষ্টা!

মঙ্গলবার (১৩মে) সকাল ১০টায় শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সোয়লিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার টয়লেট ও সীমানা প্রাচীর ভেঙে দিয়ে যায়, বাধা দিলে প্রধান শিক্ষককে মারধর ও প্রাণনাশের হুমকি দেয় দুর্বৃত্তরা। এবিষয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আটুলিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৃত ইব্রাহিম গাজীর ছেলে মুজিবুর রহমান (৪৮)ও মৃত আহাম্মদ আলী মোড়লের ছেলে মো. রবিউল ইসলাম (৪৫) পক্ষের শ্বশুরের কাছ থেকে জমি ক্রয় করে এতদিন আমাদের মাদ্রাসার কার্যক্রম চালিয়ে আসছিলাম, কিন্তু মূল মালিক মৃত্যুবরণ করায় তার মেয়ে জামাই লাঠিয়াল বাহিনী নিয়ে মাদ্রাসার জায়গা জমি না দিয়ে মাদ্রাসার কার্যক্রম চলমান অবস্থায় ১০/১২জনকে নিয়ে দলবল বেধে মাদ্রাসার টয়লেট, মাদ্রাসার প্রাচীর ভেঙে দেয়।
শিক্ষক আরও বলেন, আমি বাধা দিলে আমিসহ আমার শিক্ষকদেরকে মারধর ও ছাত্র-ছাত্রীদের সামনে হেনস্তা ও প্রাণনাশের হুমকি দেয়, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষর কাছে বিচার চাই, যাতে করে এরকম ভূমিদস্য আর কোন শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে মানুষের বসবাসের জন্য হুমকি হয়ে না দাঁড়ায়।
মাদ্রাসার প্রধান শিক্ষকের মারধরের বিষয়টি স্থানীয় জমি মালিক কামরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি তাকে মারতে গিয়েছিলাম তবে শিক্ষকের গায়ে হাত দেইনি। তাছাড়া তিনি বলেন, আমি আমার জমি বিক্রি করেছি ১৩শতক সেখানে জমি আছে ১৬শতক, আমর ওই জমি গায়ের জোরে মাদ্রাসা কর্তৃপক্ষ দখল করে রেখেছেন, আমি ওই জমিয়ে বের করতে চাইলে প্রধান শিক্ষকের সাথে বাক বিতন্ডা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa