- - -

পুঠিয়ার নন্দনপুর বাজারে তেলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ব্যবসায়ীকে জরিমানা

Print News

পুঠিয়ার নন্দনপুর বাজারে তেলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ব্যবসায়ীকে জরিমানা

 

রাজশাহীর পুঠিয়া উপজেলার নন্দনপুর বাজারে ডিজেলের দাম বেশি রাখা এবং অবৈধ মজুতের অভিযোগে একটি তেলের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রয় করার অপরাধে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়।
শনিবার (২৮ মার্চ) এই অভিযান পরিচালনা করেন পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ।

নন্দনপুর বাজারে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তেলের দোকানে অভিযান চালানো হয়। এসময় সরকার নির্ধারিত দাম অপেক্ষা বেশি দামে ডিজেল বিক্রয় করায় এক ব্যবসায়ীকে হাতেনাতে ধরে অর্থদণ্ড প্রদান করা হয়।

দণ্ড প্রদানের পাশাপাশি জনসম্মুখে সরকার নির্ধারিত তেলের মূল্য তালিকা টানিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়, যাতে সাধারণ ক্রেতারা প্রতারিত না হন। ফিলিং স্টেশন ও তেলের দোকানগুলোতে কৃত্রিম সংকট তৈরি করতে অবৈধভাবে তেল মজুত রাখা হয়েছে কি না, তা গভীরভাবে পরীক্ষা করে দেখা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ জানান, জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসনের এই নজরদারি নিয়মিত অব্যাহত থাকবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “অতিরিক্ত দামে ও অবৈধভাবে তেল মজুত রেখে ভোক্তাকে চাহিদা অনুযায়ী তেল না দেবার কোন সুযোগ নেই। সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযান চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন। জনস্বার্থে প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ ভোক্তারা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa