- - -

পিরোজপুরে এমিনেন্ট বয়েজের উদ্যোগে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

Print News

‎পিরোজপুরে এমিনেন্ট বয়েজের উদ্যোগে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

‎
‎“মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুরে পৌর এলাকার ৭নং ওয়ার্ডে এমিনেন্ট বয়েজ এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
‎
‎কর্মসূচির অংশ হিসেবে প্রথমে বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে জেলা পরিষদের হলরুমে মাদকবিরোধী আলোচনা সভার আয়োজন করা হয়।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।
‎
‎এমিনেন্ট বয়েজের সভাপতি জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সুরঞ্জন চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমত, কেশপুর জেলা বিএনপির সাবেক ১ নং যুগ্ম আহ্বায়ক ও এমিনেন্ট বয়েজের সচিব প্রধান শেখ রিয়াজ উদ্দিন রানা। জেলা সমাজসেবা কার্যালয়ের পরিচালক মো. ইব্রাহিম খলিল, উপজেলা সমাজসেবা কার্যালয়ের পরিচালক মো. জাকির হোসেন হাওলাদার ।
‎
‎কর্মসূচিতে এমিনেন্ট বয়েজের সদস্য, স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
‎
‎আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর সামাজিক প্রভাব তুলে ধরেন। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ছোবল থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
‎
‎বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর প্রভাব পরিবার ও সমাজের ওপরও পড়ে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার পাশাপাশি তরুণদের খেলাধুলা, শিক্ষা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।
‎
‎এ সময় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্বও তুলে ধরা হয়। একটি সবুজ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa