
পাহাড়ি জনগোষ্ঠী আমাদের সম্পদ -হাবিব আজম
পাহাড়ি জনগোষ্ঠী আমাদের দেশের ফুলের বাগান—এমন মন্তব্য করে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ হাবীব আজম বলেন, চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা ও ম্রোসহ বিভিন্ন নৃ-গোষ্ঠীর সংস্কৃতি, ভাষা ও জীবনধারা আমাদের জাতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি পাহাড়ের মানুষের পাশে থেকে চিকিৎসা, শিক্ষা উপকরণ, শীতবস্ত্রসহ নানা সামাজিক ও মানবিক সহায়তা দিয়ে আসছেন।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাঙামাটির কল্যাণপুরে দুঃস্থ ও শীতার্ত পাহাড়ি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ হাবীব আজমের সহযোগিতায় ও আমজনতা দলের উদ্যোগে অর্ধশতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন আমজনতা দলের জেলা সভাপতি সুশীল জীবন চাকমা।
শীতবস্ত্র পাওয়া এক বৃদ্ধা নারী বলেন, এই কম্বল আমাদের জন্য আশীর্বাদ। হাবীব আজমের সহায়তা আমাদের জীবনে বড় সাহায্য।
সুশীল জীবন চাকমা বলেন, মানবতার সেবায় এই ধরনের উদ্যোগ সমাজে আশা ও উষ্ণতা বয়ে আনে। আমরা পাহাড়ি ও বাঙালি সকল জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাব।
![]()









