
বোয়ালখালী স্বাস্হ্য কমপ্লেক্সে যত্রতত্র মোটরসাইকেল পার্কিং, আইন মানছেনা কেউ :
বিড়ম্বনা পড়েছে রোগীর
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিতরে নিষেধাজ্ঞা অমান্য করে রাখা হচ্ছে মোটর সাইকেল। যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে স্বাস্হ্য কমপ্লেক্সে আসা রোগি ও তাদের স্বজনদের।
স্বাস্হ্য কমপ্লেক্সের প্রধান পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতীক সেন জানান পার্কিং করা বেশিরভাগ মোটরসাইকেল বহিরাগত মানুষের।
আজকে আমি বোয়ালখালী থানাকে এ বিষয়ে অবহিত করেছি।
চিকিৎসা নিতে আসা কধুরখীল ইউনিয়ন পরিষদের তনং ওর্য়াডের মোহাম্মদ হারুন রশীদ জানান বেশির ভাগ মোটরসাইকেল বিভিন্ন ঔষধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ।
কর্তৃপক্ষ নির্দিষ্ট একমাত্র রোগী বহনকারী গাড়ী পার্কিং জায়গাস ছাড়া অন্য কোথাও যেকোন প্রকার যানবাহন পার্কিংয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা আছে। এতে দায়িত্বরত দাড়োয়ান সদস্যদের অগ্রনী ভূমিকা রাখার জন্য নির্দেশনাও দেওয়া হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়,স্বাস্হ্য কমপ্লেক্স অভ্যন্তরে পার্কিং করে রাখা হয়েছে সারি সারি মোটর সাইকেল। এর পাশেই দাড়িয়ে আছে দাড়োয়ান সদস্য।
মোটর সাইকেল পার্কিং করার কারনে চিকিৎসা নিতে আসা রোগীদের পড়তে হয় অস্বস্তিকর পরিস্থিতিতে। অনেক সময় মোটর সাইকেল চালিয়ে ভিতরে পার্কিং করার সময় রোগীর সাথে ধাক্কাও লাগে। এসব ঘটনায় কেউ প্রতিবাদ করার সাহস পায় না। কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা জারি করার পরও ভবনেই সামনে মোটর সাইকেল পার্কিং করায় রোগী ও দর্শনার্থীদের অসুবিধায় পড়তে হয়।
সাধারণ জনগনের দাবী পার্কিংয়ের কারনে রোগীরা যাতে সমস্যা পড়তে না হয়, প্রশাসনে প্রতি অনুরোধ জানানো হয়।
![]()









