- - -

পাঠ্য বইগুলোতে স্বাধীনতার সঠিক বিজয়ের ইতিহাস তুলে ধরতে হবে

Print News

চট্টগ্রাম কর আইনজীবী সমিতির পুষ্পমাল্য অনুষ্ঠানে- আবু তাহের
পাঠ্য বইগুলোতে স্বাধীনতার সঠিক বিজয়ের ইতিহাস তুলে ধরতে হবে

 

গত ১৬ ডিসেম্বর সকাল ৮টায় সময় মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম কর আইনজীবী সমিতির উদ্যোগে চট্টগ্রাম অস্থায়ী শহীদ মিনারের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় সংক্ষিপ্ত এক সভা সমিতির সভাপতি আলহাজ্ব আবু তাহেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাকাউল্লাহ চৌধুরী ইরানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি এহতেশামুল আলম চৌধুরী পাপ্পু, কোষাধক্ষ্য সনজয় আচার্য্য, ক্রীড়া সম্পাদক রিংকু দত্ত, এডভোকেট সাইদুল মজুমদার, ফাহিমা হক লীনা, এডভোকেট মুমতাহেনা নুর, আবুল কালাম, এডভোকেট আলমগীর, জামাল উদ্দিন, আলী, মো: নিজাম উদ্দিন, মোহাম্মদ নুরুল ইসলাম প্রমুখ। সভাপতি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মহান বিজয় দিবস বাংলাদেশের স্বাধীনতার একটি স্মৃতিময় দিনের অংশ। এই বিষয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জানিয়ে ইতিহাসকে সঠিকভাবে তুলে ধরতে হবে। যা অতীতে ইতিহাস কলঙ্কিত হয়েছে তার জন্য আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে স্বাধীনতার বিজয়ের এই দিন উদযাপনের মাধ্যমে উপস্থাপন করি। নতুন প্রজন্ম এখনো সঠিকভাবে অনেকে জানেন না। যাদেরকে অতীতে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছিল। আগামীতে সঠিক পথে তাদেরকে ইতিহাস উপস্থাপন করতে হবে। পাঠ্য বইগুলোতে স্বাধীনতার সঠিক বিজয়ের ইতিহাস তুলে ধরতে হবে। অতীতের ভুলগুলোকে সংশোধন করে আমাদেরকে সংশোধন করে নিতে হবে। তাতে দেশের অর্থনীতি রাজনীতি ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামো সুন্দর ও দৃষ্টান্তমূলক হবে। তাই আজকে এই দিনে দেশে গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য এই বিজয় অর্জনের জন্য, যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa