- - -

পাঞ্জাবে সেতু থেকে পিছলে নদীতে পড়ল যাত্রী বোঝাই বাস, ৮ জন নিহত 

Print News

পাঞ্জাবে সেতু থেকে পিছলে নদীতে পড়ল যাত্রী বোঝাই বাস, ৮ জন নিহত

 

 

ভারতের পাঞ্জাবের ভাতিন্ডায় সেতু থেকে পিছলে নদীতে আছড়ে পড়ল যাত্রীবোঝাই বাস। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ৮ জনের। আহত আরও অনেকে। পুলিশ সূত্রে প্রকাশ, শুক্রবার (২৭ ডিসেম্বর ) যাত্রীবাহী একটি বাস তালবন্দি সাবো থেকে ভাতিন্ডা যাচ্ছিল। বাসে ২০ জন যাত্রী ছিলেন। মুষলধারায় বৃষ্টি হচ্ছিল। ভাতিন্ডার কাছে একটি সেতু পার হওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি নদীতে আছড়ে পড়ে। বাসের ভিতরে যাত্রীরা বাঁচানোর জন‍্য চিৎকার করতে থাকেন। নদীতে বাস পড়ে যাওয়ার খবর পেয়েই স্থানীয়রা উদ্ধার করতে ছুটে আসেন। প্রত‍্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুর থেকেই ভারী বৃষ্টি হচ্ছে ভাতিন্ডায়। যে নদীতে বাসটি পড়েছে, সেটি খুব একটা বড় নয়। গভীরতা ও খুব বেশি না। কিন্তু বাসটি গোত্তা খেয়ে নদীতে পড়ায় সেই অভিঘাতেই কয়েকজনের মৃত্যু হয়েছে। বাসে জল ভরে গিয়েছিল। যাত্রীরা প্রাণপণ জানালা দিয়ে বার হওয়ার চেষ্টা করছিলেন। কয়েকজন বেরিয়ে ও আসেন। স্থানীয়রা বাকিদের উদ্ধার করেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে হাসপাতালে পাঠানো হয়। কয়েকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, ৮ যাত্রীর মৃত্যু হয়েছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, কিভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বাসের গতি বেশি ছিল। বৃষ্টি হওয়ায় চালক নিয়ন্ত্রণ হারান। বাসের চাকা পিছলে যেতেই নদীতে পড়ে। তবে স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে নামায় অনেককে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে। নাহলে মৃত্যুর সংখ্যা আরও বাড়ত বলেই মনে করা হচ্ছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa