- - -

পাকুন্দিয়ায় মাসিক আইন শৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত

Print News

পাকুন্দিয়ায় মাসিক আইন শৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ ডিসম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আজগর হোসেন ।আরো উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি তানিয়া আক্তার।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা. শামছুন্নাহার আপেল, পাকুন্দিয়া থানার ওসি আসাদুজ্জামান টিটু , জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ, চরফরাদী ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান, এগারসিন্দুর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান বাবু, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান এমদাদুল হক জুটন, হোসেন্দী ইউপি চেয়ারম্যান হাদিউল ইসলাম, নারান্দী ইউপি চেয়ারম্যান মুছলেহ উদ্দিন, চন্ডীপাশা ইউপি চেয়ারম্যান মো. শামছু উদ্দিন, সুখিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ টিটু প্রমুখ।সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম হায়দার , উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শারফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রওশন করিম প্রমুখসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতর প্রধান ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভায় পাকুন্দিয়া থানায় ওসি আসাদুজ্জামান টিটু বলেন পাকুন্দিয়া উপজেলা ভিতরে রাতে গরু গাড়ি দেখলে আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করার জন্য এবং প্রত্যেকটি বাজারে নিরাপত্তা কর্মীদের আশ্বস্ত করতে চান।
এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ গুরুত্বারোপ করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa