
পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে শিখা চেয়ারম্যান আকরাম-রেবেকা ভাইস চেয়ারম্যান নির্বাচিত
জয়পুরহাটের পাঁচবিবিতে গতকাল মঙ্গলবার বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও মোটের উপর সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো দ্বিতীয় ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ঘোড়া প্রতিকের সাবেকুন নাহার শিখা ৩৮ হাজার ৩০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ¦ী বর্তমান উপজেলা চেয়ারম্যান জেলা আ-লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল শহীদ মুন্না মোটরসাইকেল প্রতীক ১১ হাজার ৮০০ ভোট। ৩য় স্থানে রয়েছেন উপজেলা আ-লীগের সভাপতি আনারস প্রতিকের আবু বকর সিদ্দিক মন্ডল, তিনি পেয়েছেন ১১ হাজার ৭৪৭ ভোট। কৈই মাছ প্রতিকের জাহিদুল আলম বেনু জেলা আ-লীগের সহ-সভাপতি পেয়েছেন ৯ হাজার ১৭০ ভোট, বর্তমান ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল দোয়াতকলম মার্কায় পেয়েছেন ৪০০৬ ভোট ও বীরনগর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ও সাংবাদিক সাইদ জাফর চৌধুরী সুমন টেলিফোন মার্কায় পেয়েছেন ১৫৭৬ ভোট। নির্বাচনের বেসরকারিভাবে রাত ১২ টায় ফলাফল ঘোষণা করেন উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দি¦তা করেছেন।
অপরদিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি ভাইস চেয়ারম্যান প্রার্থী (পুরুষ) আকরাম হোসেন তালুকদার তালা প্রতিকে ২৬ হাজার ৩৩২ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটকম প্রতিদ্বন্দী প্রার্থী সাবেক ইউপি সদস্য ওহিদুজ্জামান চৌধুরী অহিদ চশমা প্রতিকের পেয়েছেন ২২ হাজার ২৮৮ ভোট। খালেকুল ইসলাম বকুল টিউবওয়েল প্রতিকে ১৩ হাজার ৪৪০ভোট পেয়ে ৩য় স্থানে রয়েছেন । সাবেক উপজেলা যুবলীগের সম্পাদক ফরহাদ আলম জুয়েল উড়োজাহাজের প্রতীকে ১৩হাজার ২৭ ভোট পেয়ে ৪র্থ স্থানে রয়েছেন। এছাড়াও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাবেক জেলা পরিষদের মহিলা সদস্য মোছাঃ রেবেকা সুলতানা ফুটবল প্রতিকে ৩২ হাজার ৪১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ¦ী বৈদ্যুতিক পাখা প্রতিকে বর্তনাম ভাইস চেয়ারম্যান রাজিনারা টুনি পেয়েছেন ১৯ হাজার ৯০৩ ভোট ও তামান্না আক্তার প্রজাপতি প্রতিক পেয়েছেন ১৯হাজার ৬২১ভোট।
পৌরসভাসহ উপজেলার ৮টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ছিল ২ লক্ষ ১২ হাজার ৬ জন। ভোট পড়েছে ৪৫ দশমিক ৮৫ শতাংশ। উপজেলায় ভোট কেন্দ্র সংখ্যা ছিল ৬৯টি । নির্বাচনে প্রতিদ্ব›দ্বী প্রার্থীরা একে অপরের প্রতি কালো টাকার ছড়াছড়ি ও জিলাপীর অভিযোগ করতে শোনা গেছে। তবে মোটের উপর ভোট শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।
![]()









