- - -

পশ্চিমবঙ্গের হুগলিতে প্রতিমা ভাঙচুর, ১ যুবক গ্রেফতার 

Print News

পশ্চিমবঙ্গের হুগলিতে প্রতিমা ভাঙচুর, ১ যুবক গ্রেফতার

 

ভারতের পশ্চিমবঙ্গের নবান্নর কাছে থাকা মাটির প্রতিমা তৈরির কারখানার নির্মীয়মাণ কিছু ঠাকুর ভাঙার অভিযোগ। দুর্গাপুজোর আগে প্রতিমা তৈরির প্রস্তুতি তুঙ্গে। এমন সময়ে মূর্তি রাস্তায় ফেলে ভেঙে দেওয়ার ঘটনায় শনিবার (২৯ আগস্ট ) সকাল থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন শিবপুর থানার পুলিশ। তদন্তে নেমে সাহেব সিং রাজ নামে একজনকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। অনুমান, প্রতিমা তৈরির কারখানার মালিকের সঙ্গে ওই যুবকের ব্যক্তিগত ঝামেলা থাকায় মদ্যপ অবস্থায় এই ঘটনাটি ঘটিয়েছেন তিনি। নবান্নর কাছে শিবপুর মন্দিরতলায় দ্বিতীয় হুগলি সেতুর নিচে একটি মাটির প্রতিমা তৈরির কারখানা রয়েছে। মন্দিরের সামনেই নির্মীয়মাণ প্রতিমা রাখেন মালিক অচিন্ত্য ভট্টাচার্য। সেই প্রতিমাগুলি ফেলে ভেঙে দেওয়ার অভিযোগ উঠে। অভিযোগ পাওয়ার পর এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। পুলিশ জানতে পারে, শুক্রবার (২৮ আগস্ট ) গভীর রাতে সাহেব সিং রাজ মদ্যপ অবস্থায় মাটির প্রতিমাগুলি রাস্তায় ফেলে ভেঙে দেয়। এরপরেই পুলিশ তার বাড়ি থেকে যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa