
পশ্চিমবঙ্গের বনগাঁয়ে এসটিএফের হাতে বাংলাদেশের হাদি হত্যার ২ আসামী গ্রেফতার
প্রতিবেশী বাৎলাদেশের তরুণ রাজনৈতিক নেতা ওসমান হাদি খুনের কিনারায় বড়সড় সাফল্য পশ্চিমবঙ্গ পুলিশের। হত্যাকান্ডের পর মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে এসেছিল ২ খুনি। গা ঢাকা দিয়েছিল পশ্চিমবঙ্গের সীমান্ত জেলা বনগাঁয়। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শনিবার (৭ মার্চ ) গভীর রাতে তাদের গ্রেফতার করেছে এসটিএফ। ধৃতরা পটুয়াখালি এবং ঢাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের নাম রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। গত ডিসেম্বরে এক দুপুরে নমাজ পড়ে ফেরার পথে ঢাকার অদূরে পুরাতন কালভার্ট রোডে প্রকাশ্য গুলিতে খুন হন বাংলাদেশের ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা তথা ছাত্র আন্দোলনের অন্যতম মুখ ওসমান হাদি। তা নিয়ে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ। ঘটনার তিনমাস পর পশ্চিমবঙ্গ পুলিশের হাতে গ্রেফতার হল খুনিরা। রবিবার (৮ মার্চ ) গ্রেফতারকৃতদের আদালতে পেশ করা হয়েছে।
![]()









