
পশ্চিমবঙ্গের তারাতলা বির্পযয়, মৃত ৩, জীবিত উদ্ধার, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
ভারতের পশ্চিমবঙ্গের তারাতলা বিপর্যয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ জনের। বুধবার (২৪ জুন) দীর্ঘ উদ্ধার কাজ চালিয়ে ধ্বংসস্তূপ থেকে এখনও পর্যন্ত ২১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এর মধ৩ জনের মৃত্যু নিশ্চিত করেছেন উদ্ধারকারীরা। ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার (২৪ জুন) ঘটনাস্থল থেকে নবান্নে ফিরে এমনটা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এখনও ১২ থেকে ১৫ জন শ্রমিক ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন বলে আশংকা করা হচ্ছে। এদিন বিকেলে ঘটনাস্থলে পৌঁছান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি নিজে পুরো উদ্ধারকার্যের তদারকি করেন। পরিস্থিতি খতিয়ে দেখে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উদ্ধার কাজ সম্পন্ন হওয়াটাই এখন তাঁদের কাছে প্রধান চ্যালেঞ্জ। তিনি আরও বলেন, ” ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের সমস্ত রকম চেষ্টা চালানো হচ্ছে। “
![]()









