- - -

পশ্চিমবঙ্গের আনন্দপুরে অগ্নিকান্ডে মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে, এখনও নিখোঁজ ২০

Print News

পশ্চিমবঙ্গের আনন্দপুরে অগ্নিকান্ডে মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে, এখনও নিখোঁজ ২০

 

এখনও ধিকিধিকি করে জ্বলে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব কলকাতার আনন্দপুরের নাজিরাবাদের বিশাল গুদাম। বাতাসে পোড়া গন্ধ। কান পাতলে স্বজন হারানোর আর্তনাদ। সোমবার (২৬ জানুয়ারি) রাত ৯টায় ৭টি দগ্ধ দেহাংশ মেলার খবর মিলেছে সেখান থেকে। আগে উদ্ধার হয়েছে ৩টি নরকংকাল। হতাহতের সংখ্যা ঠিক কত এখনও পরিষ্কার নয়। পুলিশ সূত্রে প্রকাশ, অগ্নিকান্ডের পর এখনও পর্যন্ত ২০টি পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয়েছে থানায়।  চলছে রাজনৈতিক চাপানউতরও। আনন্দপুরের ওই গুদামটি একটি নামী মোমো কোম্পানির। গুদাম ভর্তি ছিল নরম পানীয় এবং শুকনো খাবারের প্যাকেটে। স্থানীয় সূত্রে খবর, রবিবার (২৫ জানুয়ারি ) রাত ৩টায় আগুন লাগে সেখানে। তারপর ঘন্টার পর ঘন্টা আগুনের সঙ্গে লড়াই করতে হয়েছে দমকল বাহিনী এবং পুলিশের। দমকলের ১২টি ইন্জিন কাজে লাগানো হয়েছে। তারপরে ও সোমবার (২৬ জানুয়ারি ) রাত পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ আসেনি। রাত ৯টার পরেও ধিকিধিকি করে জ্বলছে ওই গুদাম। প্রাণহানির সংখ্যা ঠিক কত, ঠিক গত আর্থিক ক্ষতি হয়েছে। তা এখনও জানা যায়নি। প্রায় ২০টি পরিবারের মূল উপার্জন কারীদের একজন ও বেঁচে রয়েছেন কিনা। এনিয়ে অবশ্য পুলিশ ও আশার কথা শোনাতে পারেনি। তাদের একটি সূত্রে খবর, ৭টি দগ্ধ দেহাংশ মিলেছে। তা মানুষের না কি অন্য প্রাণীর, তা এখনই জানা সম্ভব নয়। শনাক্ত করার কোনও উপায় দেখছেন না কেউ। ভিসেরা পরীক্ষা হলে তবেই কিছু তথ্য জানা সম্ভব হবে। ফরেন্সিক বিশেষজ্ঞদের কাজে লাগানো হচ্ছে। আগুন লাগার পর থেকেই ২০ জন নিখোঁজ বলে দাবি ওঠে। পুলিশ সূত্রে প্রকাশ, ওই ২০ জনের নামে নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়েছে। গুদামের ভিতর থেকে ২টি দেহাংশ বার করা সম্ভব হয়েছে বলেও খবর। প্রাণহ�

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa